অতিরিক্ত ভর্তি ফি গ্রহণের প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ২২:১৩

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সৈয়দপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত ভর্তি ফি গ্রহণের প্রতিবাদে বাংলাদেশ ছাত্রমৈত্রী মানববন্ধন ও সমাবেশ করেছে। সোমবার সংগঠনের সৈয়দপুর উপজেলা শাখা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ হয়।

প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুহুল আলম মাস্টার, সদস্য শেখ ফজলুল হক বাবু, যুবমৈত্রী সৈয়দপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক জাহিদুল হক প্রমুখ।

বক্তারা বলেন, সৈয়দপুরে অভিজাত স্কুলগুলোতে অতিরিক্ত ভর্তি ফি নেওয়া হচ্ছে। এতে অভিভাবকদের নাভিশ্বাস উঠেছে। গ্রহণ করা অতিরিক্ত ফি ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয় সমাবেশে। এ ব্যাপারে শিক্ষামন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে দাবি করা হয়।