পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে প্রবাসীদের অবস্থান

আপডেট : ০২ নভেম্বর ২০২০, ১৩:৪৭

ভিসার মেয়াদ বাড়ানো এবং মালয়েশিয়ায় ফিরে যাবার দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়েছে শতাধিক প্রবাসী। সোমবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাব এলাকা থেকে মিছিল নিয়ে তাঁরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যান।

প্রবাসীদের অনড় অবস্থানের কারণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাস্তার সামনে সকাল থেকেই যান চলাচল বন্ধ রয়েছে।

অবস্থানরত এক প্রবাসী বলেন, করোনা ভাইরাসের সংক্রমণের কারণে তিনি গত মার্চ মাসে দেশে এসেছেন। তার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। কাজে ফিরতে না পারায় এখন হাতে টাকাপয়সাও নেই।

ইত্তেফাক/পিএস/বিএএফ