গ্রেফতার দুই
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
গৌরীপুরে কলেজ ছাত্র হিমায়েত উল আকিকের বুদ্ধিমত্তায় কুমিল্লা থেকে অপহূত শিশু মেহেদী হাসান মিরানকে (৬) উদ্ধার এবং রবিউল ইসলাম নাহিদ (১৫) ও মাসুদ রানা (১৬) নামক ২ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহের গৌরীপুর জিআরপি থানার পুলিশ। রবিবার দুপুরে ভৈরবগামী ঈশাখাঁ এক্সপ্রেস ট্রেন থেকে গৌরীপুর রেলওয়ে স্টেশনে তাদেরকে আটক করা হয়। অপহূত মিরান কুমিল্লা সদর উপজেলার টমসন ব্রিজ সংলগ্ন মানহাবিল্লাহ এলাকার সৌদি প্রবাসী তোফায়েত খান ও গৃহিণী নুসরাত জাহানের ছেলে। সে ওইখানকার স্থানীয় একটি কিন্ডারগার্টেনে কেজি শ্রেণির ছাত্র। অপহরণকারীদের বাড়ি কুমিল্লা সদর উপজেলায়।
