দুসাই রিসোর্টসে ক্যাশব্যাক অফার

আপডেট : ০২ নভেম্বর ২০২০, ২০:১৪

সিলেটে অবস্থিত ফাইভ স্টার রিসোর্ট হিসেবে খ্যাতনামা দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে তাদের অতিথিদের জন্য। এই অফারটির জন্য বুকিং দিতে হবে ১ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর তারিখের মধ্যে। রিসোর্টে অবকাশ যাপনের জন্য এবং চেক ইন করা মাত্রই উপভোগ করতে পারবেন এই ক্যাশব্যাক অফার, যা শুরু ৫ হাজার টাকা থেকে। এই প্যাকেজটিতে আরও থাকছে একরাত থাকার নির্ধারিত ক্যাটাগরির রুম, কমপ্লিমেন্টারি সকালের নাস্তা, নির্ধারিত অভ্যন্তরীণ এবং বাহ্যিক খেলার সুযোগ হিসেবে বোটিং, সম্পূর্ণ রিসোর্ট জুড়ে বিনামূল্যে ওয়াইফাই সার্ভিস। আরও থাকছে আ লা কার্তে মেনু এবং বাফেটে ১০% ছাড় (অফার থাকলে) এবং স্পা সার্ভিসে থাকছে ২০% ছাড়। যোগাযোগ :০১৬১৭০০৫৫১১।