সম্প্রতি ইশো দুটি সিরিজ উদ্ব্বোধন করেছে। স্পেস অপটিমাইজেশন, কনভিনিয়েন্স ও ফ্লেক্সিবিলিটিকে কেন্দ্রে রেখেই তৈরি করা হয়েছে মড পড সিরিজ ও ফ্লেক্সি সিরিজ; যা ঘর ও অফিসে স্পেস ব্যবহারের প্রচলিত ধারণায় আনবে বৈপ্লবিক পরিবর্তন।
ফ্লেক্সি সিরিজে আছে মডিউলার কিচেন ক্যাপসুল যা আপনার রান্নাঘরের প্রয়োজনীয় সবকিছু অল্প জায়গায় রাখার জন্য একটি ইউটিলিটি স্পেস তৈরি করে। অভিনব এবং যুগোপযোগী ফ্লেক্সি সিরিজে আছে তিনটি ভিন্ন ধরনের ক্যাপসুল যা তিনটি ভিন্ন নির্দিষ্ট ফাংশনের জন্যই তৈরি করা হয়েছে। পর্যাপ্ত জায়গা ও স্থানান্তরযোগ্য শেলফবিশিষ্ট এই ক্যাপসুলগুলো তৈজসপত্র, কিচেনের জিনিসপত্রের পাশাপাশি মাইক্রোওয়েভ, ওয়াটার পিউরিফায়ার কিংবা কফি মেশিন রাখার জন্যও ব্যবহার করা যাবে।
