আপনার রাশিফল

আপডেট : ০২ নভেম্বর ২০২০, ২০:১৫

৩ নভেম্বর ২০১৯ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার

আজ ১৮ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ এবং ১৬ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৫ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ১৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা :৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :মঙ্গল ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা :৩ ও ৯। শুভ বার :মঙ্গল ও বৃহস্পতি। শুভ রত্ন :রক্তপ্রবাল ও পোখরাজ। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। পড়াশোনায় আনন্দ পাবেন। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে।           

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। শারীরিক অসুখ-অশান্তিকে অবহেলা করা ঠিক হবে না। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। রাজনীতিবিদ সাংগঠনিক কাজে সুফল পাবেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। কোনো আশা পূরণ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। আজ কোনো ঝুঁকি নেবেন না।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগে সুফল পেতে পারেন। অপরের প্রতি সদাচরণ করুন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

কর্মপরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে যাবতীয় ঝামেলা এড়িয়ে চলুন। ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। শরীর অসুস্থ হতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। ধর্মীয় কাজে আনন্দ পেতে পারেন। মনের কথা স্পষ্টভাবে প্রকাশ করুন। সৃজনশীল কাজে সাফল্য পেতে পারেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। পড়াশোনায় আগ্রহবোধ করতে পারেন। মন ভালো থাকবে। বিলাসদ্রব্য ক্রয় করতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন।