মঠবাড়িয়া শহরের থানাপাড়া-বহেরাতলা প্রধান সড়ক ৩০ ফুট চওড়াকরণ ও দ্রুত নির্মাণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মঠবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, আওয়ামী লীগের সহসভাপতি আরিফ উল হক, বণিক সমিতির সভাপতি সামসুল আলম, অধ্যক্ষ আলমগীর হোসেন খান, প্রাক্তন প্রধান শিক্ষক নুর হোসেন মোল্লা, শিক্ষক রনজিত্ চন্দ্র শিল প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, সংস্কারের অভাবে গত ১৫ বছর ধরে মঠবাড়িয়ার এ সড়কের দেড় কিলোমিটার বেহাল অবস্থায় রয়েছে।
