র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল সোমবার করিমগঞ্জ উপজেলার চামটা ঘাট এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আটকরা হলো আনোয়ার হোসেন ও মুরসালিন আহমদ ওরফে সাঈদ। এ সময় তাদের কাছ থেকে ছয় কেজি গাঁজা, একটি মোবাইল ফোন ও নগদ ৪২০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা র্যাবকে জানায়, তারা এই গাঁজা তাদের নিজ এলাকা থেকে সংগ্রহ করে বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে বিক্রির জন্য নিয়ে এসেছিল। র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের উপপরিচালক লে. কমান্ডার বি এন এম শোভন খান জানান, এ ব্যাপারে করিমগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
