জামালপুরে নতুন করে এক চিকিত্সক, নার্সসহ পাঁচ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬৬৮ জনে। বিষয়টি নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। রবিবার রাতে জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে ২৫টি নমুনা পরীক্ষা করে পাঁচ জনের রিপোর্ট পজিটিভ হয়েছে। জামালপুরের জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. মাহফুজুর রহমান সোহান জানান, নতুন করে আরো পাঁচ জনের করোনা শনাক্ত হয়েছে।
