পরবর্তী মডেলের ফোনেগুলোতে বৈচিত্র্য আনতে উদ্যোগ নিয়েছে অ্যাপল

আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ২০:৩১

প্রযুক্তি কোম্পানি অ্যাপল তাদের আইফোনে বৈচিত্র্য আনার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে মার্কিন প্রতিষ্ঠানটি আগামী বছর তাদের নতুন আইফোন থেকে নচ স্ক্রিন বাদ দিচ্ছে। এর ফলে নতুন আইফোনগুলো অল স্ক্রিনে পাওয়া যাবে। পেটেন্ট আবেদন থেকে জানা গেছে, আইফোনের ডিসপ্লের নিচেই ফ্রন্ট ফেসিং ক্যামেরা বসাতে চায় অ্যাপল। অ্যাপল সাধারণত প্রতি বছরের সে্বেম্বরে নতুন আইফোন উন্মোচন করে আসছে। সে হিসাবে ২০১৯ সালের সে্বেম্বরে অল স্ক্রিনের ডিভাইস আনছে অ্যাপল।  গত বছর নচ ডিসপ্লের সঙ্গে পরিচয় করিয়ে দেয় অ্যাপল। প্রতিষ্ঠানটি তাদের আইফোনের দশকপূর্তি সংস্করণ আইফোন টেনে এ ধরনের ডিসপ্লে ব্যবহার করে। বর্তমানে নচ ডিসপ্লে স্মার্টফোন ডিভাইস বাজারে বেশ সাড়া ফেলেছে। আইফোন টেনের সরবরাহ শুরুর পরই অধিকাংশ অ্যান্ড্রয়েড ডিভাইস নির্মাতাই নচ ডিসপ্লের ব্যবহার শুরু করে। চলিত বছরের সে্বেম্বরে অ্যাপল নতুন তিনটি আইফোন উন্মোচন করেছে। অনেকেই ধারণা করেছিলেন, এবারই নচ বাদ দিতে পারে অ্যাপল। তবে বাস্তবে তা ঘটেনি।             সূত্র : টিথ্রি