আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে একদল বন্দুকধারী। রাজধানী কাবুলের ওই বিশ্ববিদ্যালয়টিতে বন্দুকধারীদের হামলায় ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ২২ জন আহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই শিক্ষার্থী।
সোমবার বেলা ১১টার দিকে দেশটির সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহত ও আহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
Kabul university students (mainly males) escaping through the walls. What happens to female students?
— Ahmad Mukhtar (@AhMukhtar) November 2, 2020
This photo reminds me of the Haqqani attack on American University in 2016 when I & hundreds of other students run for our lives through the walls!
what has changed since? pic.twitter.com/jF6YoKSkA2
দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সকাল ১১টার দিকে হামলাকারীরা ক্যাম্পাসের কমপাউন্ডে প্রবেশ করে। তারা হামলা চালিয়েই ক্যাম্পাস থেকে বের হতে চায়। তবে প্রতিরোধ গড়ে তোলে আফগান আইনশৃঙ্খলা বাহিনী। টানা ৬ ঘণ্টা ধরে এ হামলা চলে। দেশটির নিরাপত্তা বাহিনীর প্রতিরোধে তিন হামলাকারীই নিহত হন।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীরা ওই এলাকায় অবস্থান করছে।
আরও পড়ুন: আমেরিকার ধ্বংস চেয়ে উত্তাল ইরানের পার্লামেন্ট
আফগান সংবাদ মাধ্যম জানিয়েছে, বিশ্ববিদ্যালয়টিতে একটি বই মেলা চলছিল। এমন সময় হামলার ঘটনাটি ঘটে। এসময় দেশটির বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। বিবিসি, আল জাজিরা।
ইত্তেফাক/আরআই
