নগরীর আউটার রিং রোডে বেড়াতে নিয়ে গিয়ে ১৮ বছর বয়সি এক গার্মেন্ট কর্মীকে সঙ্ঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে কথিত প্রেমিকসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গ্রেফতারকৃত তিন জনকে আদালতে হাজির করার মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত তিন জনের নাম শফিকুল ইসলাম (২৫), বাদশা মিয়া (২৮) ও মো. শাহীন (২৫)। তারা পেশায় জেলে বলে পুলিশ জানায়।
পুলিশ সূত্র আরো জানায়, মোবাইল ফোনে রং নাম্বারে পরিচয়ের সূত্র ধরে ১৮ বছর বয়সি এক গার্মেন্ট কর্মীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে শফিকুল ইসলামের। গত রবিবার বিকালে শফিকুলের সঙ্গে আউটার রিং রোডে বেড়াতে যায় ঐ তরুণী। পরে রাত হয়ে গেলে শফিকুল ইসলামসহ চার জন মিলে ঐ তরুণীকে ধর্ষণ করে।
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) গাজী মো. ফৌজুল আজিম জানান, ধর্ষণের অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের ঘটনায় জড়িত জোবাইর নামে এক জন পলাতক রয়েছে।
