গ্লোবালব্র্যান্ড বাজারে নিয়ে এলো ফিলিপ্স এর মনিটর ২২৬ই৯কিউডিএসবি। প্রফেশনাল ডিজাইনার এবং গেমারদের জন্য এটি একটি সল্পমূল্যে নির্ভরযোগ্য মনিটর। ২২ ইঞ্চি ফুল এইচডি (১৯২০*১০৮০) আইপিএস ও আল্ট্রা - ন্যারো ব্যাজেল ডিসপ্লে সমৃদ্ধ এই মনিটরটি বর্তমানে বাজারে বেশ জনপ্রিয়। এতে রয়েছে এএমডি ফ্রিসিঙ্ক টেকনোলজি। এছাড়াও ফ্লিকফ্রি টেকনোলজি থাকার ফলে ব্যবহারকারীদের মাথায় কোনো প্রকার যন্ত্রনাও অনুভব হয় না। এতে আরও রয়েছে ভিজিএ, ডিভিআই-ডি ও এইচডিএমআই পোর্ট। মনিটরটির মূল্য ১১ হাজার ৫শ’ টাকা এবং সাথে আরও থাকছে ৩ বছরের ওয়ারেন্টি। মনিটরটি পাওয়া যাচ্ছে গ্লোবালব্র্যান্ড এর যেকোনো শাখায় ও অনুমোদিত ডিলার হাউজে।
