গফরগাঁওয়ে অগ্নিকাণ্ড দুইটি দোকান ভস্মীভূত

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ২২:১৯

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

গফরগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ মালামালসহ দু’টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার গভীর রাতে উপজেলার পড়শীপাড়া হাইয়ের মোড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডে মানিক মিয়ার ফার্নিচারের দোকান, কামাল হোসেনের মনিহারী দোকান পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা জানায়, দোকানে তেলের ড্রাম থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।