নালিতাবাড়ীতে তথ্য মন্ত্রণালয়ের ওরিয়েন্টেশন কর্মশালা
নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা নালিতাবাড়ী উপজেলা সভাকক্ষে গতকাল সোমবার সকালে তথ্য মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, নির্বাচিত জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের অংশগ্রহণে ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার তাহলিমা জান্নাত। ওরিয়েন্টেশনে প্রশিক্ষক হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, সদর হাসপাতালের ডাক্তার ডা. জাহিদ হাসান, জেলা তথ্য অফিসার তাহলিমা জান্নাত প্রমুখ।
সুনামগঞ্জে শীতবস্ত্র বিতরণ
সুনামগঞ্জ প্রতিনিধি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের উদ্যোগে ৩০০ জন হতদরিদ্র পরিবারকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার পৌর শহরের কালীবাড়ীস্থ রেড ক্রিসেন্ট কার্যালয়ে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাড. মোহাম্মদ মতিউর রহমান পীর। এ সময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের কার্যনির্বাহী সদস্য মো. এমদাদুল হক শাহজাহান, আজীবন সদস্য মো. বুরহান উদ্দিন, ইউনিট অফিসার কনিকা তালুকদার প্রমুখ।
শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নকলা (শেরপুর) সংবাদদাতা নকলা পৌর শহরের অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করছে স্বেচ্ছাসেবী সংগঠন নকলা অসহায় সহায়তা সংস্থা। রবিবার রাতে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ, অসহায় সহায়তা সংস্থার সভাপতি শামিম আহম্মেদ, সুপার মুহাম্মদ হযরত আলীসহ সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।
চিলমারীতে শীতবস্ত্র বিতরণ
চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা রূপালী ব্যাংক মতিঝিল শাখার রংপুর বিভাগের উদ্যোগে সোমবার চিলমারী উপজেলার গাবেরতল ও পুটিমারী এলাকার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় ব্যাংকের সিনিয়র অফিসার প্রকৌশলী নাজমুল হক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জয়নাল আবেদীন, চিলমারী প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম সাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
শীতার্তদের কম্বল দিলেন এমপি নিক্সন চৌধুরী
সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। রবিবার সন্ধ্যায় ভাষানচর ইউনিয়নের চেয়ারম্যান মো. ছমির বেপারীর সভাপতিত্বে ওই ইউনিয়নের ২৫০টি দুস্থ, দরিদ্র ও হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বান্দরবানে শীতবস্ত্র বিতরণ
বান্দরবান প্রতিনিধি বান্দরবানের শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার রোটারি ক্লাবের উদ্যোগে বান্দরবানের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩ শতাধিক গরীব-দুস্থ শীতার্ত মানুষদের কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ও রোটারি ক্লাব অব বান্দরবানের প্রেসিডেন্ট রোটারিয়ান কাজল কান্তি দাশ। এসময় অন্যদের মধ্যে সেক্রেটারি রোটারিয়ান মোজাম্মেল হক লিটন, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান অমল কান্তি দাশ, রোটারিয়ান মাহাবুুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
মাহেরপুর কলেজে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
দিনাজপুর অফিস দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৫নং ছাতইল ইউনিয়নে মাহেরপুর কলেজে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সোমবার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। সিবিইটি কানাডা-বাংলাদেশের যৌথ অর্থায়নে বেসরকারি সংস্থা সুরভির সহযোগিতায় এ বৃত্তি প্রদান করা হয়। মাহেরপুর কলেজের অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম সাগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বৃত্তি প্রদান করেন দৈনিক উত্তর বাংলার সম্পাদক, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার, বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৫নং ছাতইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কলেজের গভর্নিং বডির সভাপতি মো. হাবিবুর রহমান হাবু, গভর্নিং বডির সদস্য তারিনী কান্ত রায়। স্বাগত বক্তব্য রাখেন কলেজের সিনিয়র শিক্ষক মো. কামরুজ্জামান।
পঞ্চগড়ে বিজিবির শীতবস্ত্র বিতরণ
পঞ্চগড় প্রতিনিধি দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন। গতকাল সোমবার সকালে ব্যাটালিয়ন চত্বরে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন বিজিবি ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ শামসুল আরেফীন। এ সময় ১৮ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মিজানুর রহমান, সহকারী পরিচালক মিল্লাত হোসেনসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পঞ্চগড়ের বিভিন্ন এলাকার চার শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। বিজিবি ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ শামসুল আরেফীন বলেন, আমরা সীমান্তে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকলেও মানবিক কারণে সাধারণ মানুষের সঙ্গে কাজ করছি।
বেলকুচিতে জেলা পরিষদের কম্বল বিতরণ
বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা সিরাজগঞ্জের যমুনা বিধৌত বেলকুচির চরাঞ্চল ও এলাকার অসহায় তাঁত শ্রমিক অসহায় শীতার্তদের মাঝে জেলা পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার দিনভর শাহপুর, বেলকুচি মহিলা ডিগ্রি কলেজ ও বানিয়াগাঁতীতে কম্বল বিতরণকালে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু জাফর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউসুফজী খান, সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান গাজী আব্দুল হামিদ আকন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে ১ হাজার ৭৫০টি কম্বল অসহায়দের মাঝে বিতরণ করা হয়।
জীবন যাপনে পরিবেশের প্রভাব শীর্ষক কর্মশালা
মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা মেলান্দহে স্বাস্থ্য সম্মত জীবন যাপন ও পরিবেশের প্রভাব শীর্ষক কর্মশালা সোমবার অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য শিক্ষা ব্যুারো ও স্বাস্থ্য অধিদপ্তরের আর্থিক সহায়তায় জেলা সিভিল সার্জন অফিস এর আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীন এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলুল হকের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন-জেলা স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক কর্মকর্তা ডা. আমিনুর রহমান, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আহসান হাবিব প্রমুখ।
আখাউড়া রেলস্টেশনে শীতবস্ত্র বিতরণ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আখাউড়া রেলস্টেশনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত শনিবার রাতে উপজেলা লেডিসক্লাবের সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী উম্মে শবনম মোস্তারী মৌসুমী তার নিজস্ব অর্থায়নে প্রায় শতাধিক অসহায় এবং গরিব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন আখাউড়া প্রেসক্লাবের সিনিয়র সহ- সভাপতি জুটন বণিক, সাধারণ সম্পাদক মোঃ নূরুন্নবী ভুঁইয়া, সাংবাদিক জালাল হোসেন মামুন ও হেলাল চৌধুরী প্রমুখ।
নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা নির্বাচন পরবর্তী সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে গতকাল সোমবার প্রথমবারের মতো নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা স্থানীয় ইনিস্টিটিউড অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডা. রাফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকারের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। সভায় বক্তব্য রাখেন উপজেলার ও ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ । এসময় আওয়ামীলীগ নেতা জেলা পরিষদ সদস্য ফারুকুজ্জামান ফারুক, সদর ইউপি চেয়ারম্যান আবুল হাসেম, ইউপি চেয়ারম্যান বাহার উদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান জিতু মিয়া, গোলাম সামদানী পিয়ারু, মো. রেনু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, সৈয়দ লিয়াকত আব্বাস টিপুসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে প্রয়াত মত্স্য ও প্রানিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকসহ দলীয় কয়েক নেতাকর্মীর মুত্যৃতে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ত্রিশালে সাংবাদিক সম্মেলনে প্রার্থীতা ঘোষণা
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশালে গতকাল সোমবার স্থানীয় একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীতা ঘোষণা করেন সাবেক ছাত্রনেতা ও উপজেলা আওয়ামী লীগের সদস্য দানবীর ইকবাল হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কামরুজ্জামান মাস্টার, উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক কামাল হোসেন,সাপ্তাহিক ত্রিশাল বার্তা পত্রিকার সম্পাদক শামীম আজাদ আনোয়ার, মাটি ও মানুষ পত্রিকার যুগ্ম সম্পাদক এ.টি.এম মনিরুজ্জামান,বণিক বার্তার ময়মনসিংহ প্রতিনিধি অধ্যাপক আলমগীর কবীর, যুগান্তর প্রতিনিধি খোরশিদুল আলম মুজিব, ইনকিলাব প্রতিনিধি হুমায়ুন কবীর, নায়ক সোহেল হাবীব, সাংবাদিক সাদিকুর রহমান আকন্দ, নুরুল আমিন, জামাল উদ্দিন শামীম, মাসুস মিয়া, আকরাম হোসেন প্রমুখ।
০
