এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিলাম : সারা

আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ০৬:১০

ভক্তদের ভালোবাসায় অনেক সময় স্তব্ধ হয়ে যান তারকারা। ক্যারিয়ারে এমন ঘটনার অভিজ্ঞতা তারকাদের অনেক সময় হয়। তেমন এক ঘটনা সম্প্রতি শেয়ার করলেন বলিউড তারকা সারা আলী খান।

সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে মাস্ক পরা অবস্থায় দেখা গেল সারা আলী খানকে।  বিমানবন্দর থেকে পার্কিং জোনে আসতেই পাপারাজ্জিরা একেবারে ছেঁকে ধরলেন সারাকে।  সবাইকে শুভেচ্ছা জানালেন সারা।  ঠিক এই সময়ই এক নারী মোবাইল ফোনের ক্যামেরা হাতে এগিয়ে এলেন সারার দিক।  চিৎকার করে বলে উঠলেন, ‘সারা তুমি খুব কিউট’। 

পরবর্তীতে এক সাক্ষাৎকারে সারা এই ঘটনা বলতে গিয়ে বলেন, ‘ভক্তদের ভালোবাসার চেয়ে আনন্দের কিছু নেই।  সেদিন ওই নারী যখন আমার দিকে চিৎকার করে এগিয়ে এলেন আমি এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিলাম।  একজন ভক্ত কতটা ভালবাসলে এমনটা করতে পারে। এই ধরনের ঘটনা অনুপ্রেরণা যোগায়।’