বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সাজ্জাদ হোসেন চৌধুরী
শিক্ষার্থী, সপ্তম শ্রেণি
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উচ্চবিদ্যালয়
বাংলাদেশ ও আন্তর্জাতিক সহযোগিতা
৩৬) জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কী?
উ:অ্যান্টনিও গুতারেস।
৩৭) অছিভুক্ত এলাকাসমূহের তত্ত্বাবধান কোন পরিষদের কাজ?
উ:অছি পরিষদ।
৩৮) কোন আমলে অছি পরিষদের কাজ বেশি ছিল?
উ:ঔপনিবেশিক আমলে।
৩৯) বর্তমানে জাতিসংঘের কোন পরিষদের কাজ নেই বললেই চলে?
উ:অছি পরিষদ।
৪০) জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সীমানাসহ যে কোনো বিরোধ মীমাংসা করা কোন সংস্থার কাজ?
উ:আন্তর্জাতিক আদালত।
৪১) কত সালে বঙ্গোপসাগরের সমুদ্রসীমা নিয়ে মায়ানমারের সাথে বিরোধে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ নিজের পক্ষে রায় পায়?
উ: ২০১২।
৪২) বিশ্বের বিভিন্ন দেশের সামাজিক, অর্থনৈতিক সমস্যার ক্ষেত্রে জীবন যাত্রার মান উন্নয়নে কাজ করে কোন সংস্থা?
উ:অর্থনৈতিক ও সামাজিক পরিষদ।
৪৩) বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করে কোন সংস্থা?
উ:নিরাপত্তা পরিষদ।
৪৪) নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র কয়টি?
উ:৫টি।
৪৫) নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রের নাম কী?
উ:যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স ও গণচীন।
৪৬) বাংলাদেশ কয়বার নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে?
উ:দুইবার।
৪৭) শুরুতে জাতিসংঘের সদস্য কত ছিল?
উ:৫১।
৪৮) বর্তমানে জাতিসংঘের সদস্য কত?
উ:১৯৩।
৪৯) জাতিসংঘের মহাসচিব দায়িত্ব কী?
উ:প্রধান প্রশাসনিক কর্মকর্তা।
৫০) জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম কী?
উ: ট্রিগভেলি।
৫১) ট্রিগভেলি কোন দেশের অধিবাসী ছিলেন?
উ: নরওয়ে
৫২) জাতিসংঘের সদরদপ্তর কোথায় অবস্থিত?
উ: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।
