মুহম্মদ আনিসুল হক
৪ নভেম্বর ২০১৯ খ্রিষ্টাব্দ, বুধবার
আজ ১৯ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ এবং ১৭ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৬ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ১৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা: ৪ ও ৯। শুভ বার: রবি ও মঙ্গল। শুভ রত্ন: রক্তপ্রবাল ও গার্নেট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
কোনো প্রতিশ্রুতি দিয়ে থাকলে তা রক্ষা করার চেষ্টা করুন। আর্থিক দিক ভালো থাকতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকতে পারে। মূল্যবোধ বজায় রাখুন। পড়াশোনায় আনন্দ পাবেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। ব্যয় কমানোর চেষ্টা করুন। বিকালের দিকে অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। ব্যবসাক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
প্রয়োজনে বড় ভাইবোনদের সহযোগিতা নিন। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। অকারণ ব্যয় পরিহার করুন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। শ্রমিক-নেতারা সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
সামাজিক যোগাযোগে সাফল্য পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো নাও থাকতে পারে। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। জ্ঞানস্পৃহা বাড়বে। তীর্থভ্রমণে যেতে পারেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ঘনিষ্ঠ কেউ শত্রুতা করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন। সামাজিক সংকট এড়িয়ে চলুন। অন্যথায় বদনাম হতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন। অসুস্থবোধ করতে পারেন। অপরের প্রতি সদাচরণ করুন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
বিদ্যার্থীরা পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সন্তানের প্রতি নজর রাখুন। শরীর অসুস্থ হতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। যানবাহনে ওঠানামায় সতর্ক থাকুন। বিলাসদ্রব্য ক্রয় করতে পারেন। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। মাতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। উত্তেজনা পরিহার করুন।
