ইত্তেফাক রিপোর্ট
দুর্নীতি দমন কমিশনে (দুদক) দুই নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। গতকাল সোমবার জন প্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের যুগ্মসচিব আব্দুন নূর মুহাম্মদ আল ফিরোজ এবং সৈয়দ মাহবুব খানকে দুদকের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে। আব্দুন নূর মুহাম্মদ আল ফিরোজ হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেডের সচিব এবং সৈয়দ মাহবুব খান বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের সচিব পদে দায়িত্ব পালন করে আসছিলেন।
