‘মুক্তি’ সিনেমায় জাহিদ আকবর

আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ১৯:২৬

 

‘আগুনের গান গাই’ শিরোনামের একটি গান লিখেছেন জাহিদ আকবর। সমপ্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটির সুর ও সংগীত করেছেন আহমেদ হুমায়ূন। গানটি গেয়েছেন দোলা। ইফতেখার চৌধুরী পরিচালিত ‘মুক্তি’ সিনেমায় থাকছে গানটি। এই ছবিতে নায়িকা হিসেবে থাকছে রাজ রিপা। আগামী কিছুদিনের মধ্যে ছবির শুটিং শুরু হবে।

জাহিদ আকবর বলেন, ‘সিনেমার গান লিখতেই বেশি ভালো লাগে। গত কয়েক মাসে সিনেমার গানই বেশি লিখেছি। তবে ইফতেখার চৌধুরী পরিচালিত ও প্রথম প্রযোজিত ‘মুক্তি’ সিনেমার ‘আগুনের গান গাই’ শিরোনামের গানটি লিখে সত্যি ভালো লেগেছে। আহমেদ হুমায়ূনের সঙ্গেও প্রথম কোনো গান করা হলো। দোলা দুর্দান্ত

গেয়েছেন গানটি।’