কার্তিকের কীর্তি

আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ২০:৫১

আইপিএলটা একদমই ভালো কাটছে না দিনেশ কার্তিকের। এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলে রান করেছেন মাত্র ১৬৯। ছেড়েছেন অধিনায়কত্ব। তবে উইকেটের পেছনে বারবারই মুগ্ধ করে চলেছেন কার্তিক। এর মধ্যে মহেন্দ্র সিং ধোনিকে পেছনে ফেলে উইকেটরক্ষকদের মধ্যে আইপিএলে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ডও গড়লেন। রাজস্থান রয়্যালসের ম্যাচে উইকেটের পেছনে চারটি ক্যাচ নিয়েছেন কার্তিক। ছাড়িয়ে গেলেন ধোনিকে। আইপিএলে উইকেটরক্ষক কার্তিকের ক্যাচ সংখ্যা এখন ১১০টি। এতদিন শীর্ষে থাকা মহেন্দ্র সিং ধোনির ক্যাচ ১০৯টি। এই দুই জনের চেয়ে অনেকটা পিছিয়ে তালিকার তিন নম্বরে রয়েছেন পার্থিব প্যাটেল। পার্থিবের ক্যাচ ৬৬টি। সেরা পাঁচে এরপর আছেন যথাক্রমে নোমান ওঝা (৬৫) ও রবিন উথাপ্পা (৫৮)।