আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড ও বাংলাদেশ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সোসাইটি (বিএসসিএমএস)-এর যৌথ উদ্যোগে গতকাল আইপিডিসির অফিসিয়াল ফেসবুক পেজে লাইভ উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘বাংলাদেশ সাপ্লাই চেইন এক্সিলেন্স অ্যাওয়ার্ড (বিএসসিইএ) ২০২০’-এর আয়োজন। এই আয়োজনের নলেজ পার্টনার ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন এডুকেশন অ্যালায়েন্স (আইএসসিইএ) বাংলাদেশ।
সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে স্বীকৃতি জানানোর এই উদ্যোগটির এটি তৃতীয় আয়োজন। বিএসসিইএ সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় সফলতার স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে দেশের প্রথম ও একমাত্র প্ল্যাটফরম যা ২০১৮ সাল থেকে প্রতি বছর আয়োজিত হয়ে আসছে।
ভার্চুয়াল সূচনা পর্বে সাপ্লাই চেইন এক্সিলেন্স অ্যাওয়ার্ড নিয়ে এই বছরের পরিকল্পনা সম্পর্কে জানানো হয়। অন্যবারের মতো এবারও বিগত বছরের অর্জনের ওপর ভিত্তি করে স্বীকৃতি প্রদান করা হবে। আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড ও বাংলাদেশ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সোসাইটি (বিএসসিএমএস)-এর যৌথ উদ্যোগে এই অ্যাওয়ার্ড বিজয়ীরা স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক ও সনদপত্র পাবেন।
এছাড়াও তরুণ অ্যাওয়ার্ড বিজয়ীরা পাবেন ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন এডুকেশন অ্যালায়েন্স (আইএসসিইএ) সার্টিফিকেশনসহ সম্মাননা স্মারক ও সনদপত্র। বিএসসিইএ-২০২০ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটি আগামী ২০ ডিসেম্বর ২০২০, আইপিডিসির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে। —প্রেস বিজ্ঞপ্তি
