রেইনবো পেইন্টসের সেবা মাস শুরু

আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ২১:০৬

ক্রেতাদের সর্বোচ্চ সেবা প্রদানের লক্ষ্যে দ্বিতীয়বারের মতো ‘সেবা মাস’ শুরু করল দেশের আরএফএল গ্রুপের রঙের ব্র্যান্ড ‘রেইনবো’। গত রবিবার রাজধানীর বাড্ডায় একটি হোটেলে সেবা মাস-২০২০-এর উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল। সেবা মাসের আওতায় পুরো নভেম্বর ও ডিসেম্বরে ক্রেতারা রেইনুবো পেইন্টসের সব পণ্যের ওপর ২৫ শতাংশ পর্যন্ত এবং পেইন্টিং সার্ভিস ও রং সম্পর্কিত সব হার্ডওয়্যার পণ্যের ওপর ৫ শতাংশ মূল্যছাড় পাবেন ক্রেতারা। এ সময় রেইনবো পেইন্টসের শোরুম থেকে সর্বোচ্চ ছয় মাসের কিস্তিতে পণ্য কিনতে পারবেন। সেবা মাসে বাড়ির জন্য রং নির্বাচনসহ রং-সংক্রান্ত যাবতীয় পরামর্শ দেওয়া হবে ক্রেতাদের। এছাড়া থাকছে রেইনবোর পণ্য ক্রয় করে সেবা মাস শেষে র্যাফল ড্রয়ের মাধ্যমে ফ্রিজ, টিভি, মাইক্রোওয়েভ ওভেন, সাইকেল, ডিনারসেটসহ অসংখ্য আকর্ষণীয় উপহার জেতার সুযোগ। সর্বোচ্চ পরিমাণ রেইনবো পেইন্টস ক্রয়কারী পাবেন নেপাল ঘুরে আসার সুযোগ। —প্রেস বিজ্ঞপ্তি