ইত্তেফাক রিপোর্ট
দীর্ঘদিন ধরে লোকসানে নিমজ্জিত পুঁজিবাজারে তালিকাভুক্ত অলটেক্স ইন্ডাস্ট্রিজ এবার সাময়িকভাবে কারখানা বন্ধ করে দিয়েছে। গ্যাসলাইনের সমস্যার কারণে কারখানা বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটির কর্তৃপক্ষ। কোম্পানিটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে। ডিএসইকে অলটেক্স ইন্ডাস্ট্রিজের কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাসলাইনের সমস্যার কারণে ২ নভেম্বর থেকে ৪৫ দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে এ সময়ে উত্পাদন কার্যক্রম বন্ধ থাকবে। গ্যাসলাইনের কাজ শেষ হলে উত্পাদনসংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
