উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রবিউল হোসেন সম্প্রতি প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানায় ব্যাংকের ‘শিবেরহাট উপশাখা’ উদ্বোধন করেন। উপব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল হাসান, মো. আবুল হাশেম, মো. আশরাফ-উজ-জামান এবং আঞ্চলিক প্রধান (চট্টগ্রাম অঞ্চল) মুনীর উদ্দীন ফারুক অনুষ্ঠানে যুক্ত ছিলেন
০০
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ৩৩৩তম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহ্মদ। সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. জাহেদুল হক, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ প্রমুখ যুক্ত ছিলেন
০০
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মিরপুর শাখার অধীনে সেনপাড়া উপশাখা সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা। ব্যাংকের ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মো. আলতাফ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এজেন্ট ব্যাংকিং ডিভিশনপ্রধান মো. মাহবুব আলম
০০০
সারা দেশে শুরু হলো মার্সেল টিভির ডিজিটাল ক্যাম্পেইন। এর আওতায় দেশের যে কোনো মার্সেল শোরুম থেকে এলইডি ও স্মার্ট টিভি কিনে রেজিস্ট্রেশন করলে ১৫ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত নগদ ছাড় পাবেন ক্রেতারা। রবিবার রাজধানীতে মার্সেল করপোরেট অফিসে আয়োজিত ডিজিটাল ক্যাম্পেইনের ডিক্লারেশন প্রোগ্রামে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুুটি ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নিলু ও এমদাদুল হক সরকার, এক্সিকিউটিভ ডিরেক্টর মো. হুমায়ূন কবীর ও ড. মো. সাখাওয়াত্ হোসেন এবং মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান
