উখিয়ার সবুজ বনভূমি

আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ২১:৩৩

মিয়ানমারের সেনাবাহিনীর হাতে ক্লিষ্ট হওয়া রোহিঙ্গারা ছুটে আসেন উখিয়ার এই সুবিশাল সবুজ বনভূমি চত্বরে। বেঁচে থাকার তাগিদে সেখানকার বড় বড় গাছ উজাড় করে, মাটি কেটে ঘরবাড়ি নির্মাণের ফলে হুমকিতে পড়েছে বাংলাদেশের প্রাকৃতিক জীববৈচিত্র্যসহ অক্সিজেনের সরবরাহ। যা বাংলাদেশের মতো স্বল্প আয়তনের বনভূমির ক্ষেত্রে সর্বদাই আশঙ্কাজনক। অথচ লাল সবুজের বাংলাদেশে আমরা সবুজ রংকে প্রতিনিয়ত বিলুপ্ত করে ফেলছি। যার ফলে প্রাকৃতিক ভারসাম্যহীনতা, পরিবেশদূষণ, জলবায়ুর নেতিবাচক প্রভাব ইত্যাদির সম্মুখীন হতে পারি আমরা। তাই এই সবুজ বনভূমিসহ উদ্ভিদ এবং প্রাণিকুলকে টিকিয়ে রাখার জন্য এবং উখিয়ার বনভূমি নিধনের ক্ষতি পুষিয়ে নিতে আমাদের পর্যাপ্ত বৃক্ষরোপণ করা দরকার। যা পরিবেশের জন্য সহায়ক ভূমিকা পালন করবে। ু

ইস্তিয়াক আহমেদ হূদয়

পরীক্ষার্থী, নওগাঁ সরকারি কলেজে