রাণীনগরে আমনের বাম্পার ফলন

আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ২২:১৯

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা

চলতি আমন মৌসুমে উপজেলায় ধানের বাম্পার ফলন হয়েছে। ইতিমধ্যেই প্রায় ৩৫০ হেক্টর জমির আমন ধান কাটা সম্পন্ন হয়েছে। বাজারে ধানের দাম ভালো থাকায় কৃষকরা বন্যার ক্ষতি অনেকটাই পুষিয়ে নিতে পারবেন বলে আশা প্রকাশ করছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বর্তমানে কৃষকরা ব্রি ধান-৮৭ জাতের ধান কাটা শুরু করেছেন। বিঘাপ্রতি কৃষকরা ১৮-২০ মণ হারে ফলন পাচ্ছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম বলেন, চলতি আমন মৌসুমে কৃষকরা বাম্পার ফলন পাবেন। বর্তমানে বাজারে ধানের দামও অনেকটা ভালো আছে।