রংপুর টাউন হলে ফিরছে মঞ্চ নাটক

আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ২২:১৯

স্টাফ রিপোর্টার, রংপুর

করোনার কারণে সাড়ে সাত মাসের দীর্ঘ বিরতির পর আবারও নাটকের সংলাপে মুখরিত হতে যাচ্ছে রংপুর টাউন হল মঞ্চ। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে রংপুর নাট্যকেন্দ্র। আগামীকাল বৃহস্পতি ও শুক্রবার সন্ধ্যায় এ সংগঠনটি জনপ্রিয় দুটি নাটক মঞ্চায়ন করবে। মঙ্গলবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন রংপুর নাট্যকেন্দ্রের সাধারণ সম্পাদক রাজ্জাক মুরাদ। তিনি জানান, করোনা মহামারির কারণে এবার স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে নাট্যোত্সবের আয়োজন করা হয়েছে। দীর্ঘ সাড়ে সাত মাসের বিরতির পর টাউন হল মঞ্চে নাট্যকেন্দ্র নাটক নিয়ে ফিরছে। এজন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।