গাজনার বিলে সোঁতিজাল দিয়ে মাছ শিকার!

আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ২২:২০

সুজানগর (পাবনা) সংবাদদাতা

জলমহাল বন্দোবস্ত নীতিমালা উপেক্ষা করে সুজানগরের ঐতিহ্যবাহী গাজনার বিলে অবৈধ বাঁশের বাঁধ ও সোঁতিজাল দিয়ে অবাধে মাছ শিকার করা হচ্ছে। এতে শুষ্ক মৌসুমে বিলে মাছের আকালের পাশাপাশি পানিপ্রবাহ বিঘ্নিত হওয়ায় বিল পাড়ের জমিতে যথাসময়ে রবি ফসল আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

উলাট গ্রামের বাসিন্দা আলতাফ হোসেন বলেন, সোঁতিজালে মা-মাছের পাশাপাশি পোনা পর্যন্ত ধরা পড়ছে। এতে বিলে মাছের আকাল দেখা দেবে।  উপজেলা মত্স্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সাইফুল ইসলাম বলেন, যারা অবৈধভাবে মাছ শিকার করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।