রাজশাহীর পুঠিয়া উপজেলার শীলমাড়িয়া ইউনিয়নের পচাঁমারিয়া গ্রাম। ৮-৯ বছর আগে এই গ্রামে প্রচুর দেশি-বিদেশি পাখির আনাগোনা ছিল। এখানে ডিম দিয়ে বাচ্চা ফোটাত। এই গ্রামে পাখি দেখার জন্য দূরদূরান্ত থেকে মানুষ আসত। সেই থেকে এই গ্রামের নাম হয়েছিল পাখির গ্রাম। কিন্তু গাছের মালিক তার জমি থেকে গাছ কেটে ফেলেছে। আম গাছ, শিমুল গাছ, বাঁশের ঝাড় পর্যন্ত কেটে ফেলা হয়েছে। কিন্তু পাখিরা গ্রামের মায়া আজও ছাড়েনি। অনেক পাখি চলে গেছে। কিন্তু কিছু পাখি এখনো তাদের আস্তানায় আসলেও চারদিকে হাহাকার দেখে দ্রুত চলে যায়। ছবিটি গতকাল তোলা —আজাহার উদ্দিন