বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা
বাউফল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আনছার উদ্দিন মোল্লার ওপর হামলার অভিযোগে কনকদিয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহিন হাওলাদার গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার ভোরে বগা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. হাবিবুল্লার নেতৃত্বে বরিশাল মেট্রো পুলিশের সহায়তায় বরিশাল লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং পটুয়াখালী আদালতে পাঠানো হলে মঙ্গলবার দুপুরে বিচারক জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
