প্রধানমন্ত্রীর পাঁচ উপদেষ্টার পুনর্নিয়োগ

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ২২:২৯

ইত্তেফাক রিপোর্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা পদে পাঁচজনকে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে। গত ৭ জানুয়ারি তাদের নিয়োগের অবসান হয় এবং একই তারিখে তাদেরকে পুনরায় নিয়োগ দেওয়া হয়। তবে গতকাল সোমবার ৭ জানুয়ারি তারিখ দিয়ে এ নিয়োগ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। যারা পুনরায় নিয়োগ পেলেন— প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা পদে এইচ টি ইমাম, অর্থনৈতিক উপদেষ্টা পদে ড. মসিউর রহমান, বিদ্যুত্ ও জ্বালানি উপদেষ্টা পদে ড. তৌফিক ইলাহী চৌধুরী (বীর বিক্রম), আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা পদে ড. গওহর রিজভী ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।

জানা গেছে, উপদেষ্টাসহ আরো কয়েকজন রাজনৈতিক নেতাকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে।