স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাত্

আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ০০:৩০

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয়  হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। গতকাল মঙ্গলবার দুপুরে সচিবালয় স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরে তাদের এই সাক্ষাত্ অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু। তিনি জানান, এ সময় তারা উভয় দেশের পারস্পরিক বিষয় নিয়ে মতবিনিময় করেন।