ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে জার্মানির ডয়চে ব্যাংক

আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ০১:০৪

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে জার্মানির বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠান ডয়চে ব্যাংক। ট্রাম্পের কাছে ব্যাংকটির পাওনা ৩৪০ মিলিয়ন ডলার। দুই বিলিয়ন ডলার তাকে ঋণ দিয়েছিল ব্যাংকটি। ব্যাংকটির সিনিয়র কর্মকর্তারা জানিয়েছেন, লেনদেন ভাল না হওয়ায় তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হচ্ছে। সুনাম ধরে রাখতে ব্যাংকটির ব্যবস্থাপনা কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। ডয়চে ব্যাংকের সঙ্গে ট্রাম্পের লেনদেন শুরু হয় ১৯৯৫ সালে, যখন ট্রাম্প ব্যাংক অফ ম্যানহ্যাটান ট্রাস্ট বিল্ডিং নামে পরিচিত একটি বহুতল ভবন কেনেন। ১৯৩০ সালে নির্মিত এই সুদৃশ্য স্কাইস্ক্যাপারটি এককালে বিশ্বের সর্বোচ্চ ভবন ছিল। -ডেইলি মেইল