পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেনকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মিলার

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ২২:৩২

ইত্তেফাক রিপোর্ট

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রীকে দেওয়া এক অভিনন্দন বার্তায় মিলার বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে বৃহত্তম বিনিয়োগকারী দেশ এবং বাংলাদেশের রপ্তানির একক বৃহত্তম বাজার। একইসঙ্গে যুক্তরাষ্ট্র অসংখ্য বাংলাদেশি বংশোদ্ভুত আমেরিকানের বসবাসের দেশও। বাংলাদেশ ও এর জনগণের সঙ্গে সম্পর্ককে যুক্তরাষ্ট্র অনেক বেশি গুরুত্ব দেয়। দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে আগামী দিনগুলোতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। তিনি পররাষ্ট্রমন্ত্রীর নতুন দায়িত্বের সাফল্য কামনা করেন। নতুন পররাষ্ট্রমন্ত্রীকে ইতোমধ্যে অভিনন্দন জানিয়েছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ-সহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।