আপনার রাশিফল

আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ১৯:১৮

মুহম্মদ আনিসুল হক

৫ নভেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার

আজ ২০ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ এবং ১৮ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৭ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ১৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল ও বুধ। আপনার শুভ সংখ্যা: ৫ ও ৯। শুভ বার: মঙ্গল ও বুধ। শুভ রত্ন: পান্না ও রক্তপ্রবাল। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

আত্মীয়দের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন।          

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। পড়াশোনায় আনন্দ পেতে পারেন। কাউকে কোনো প্রতিশ্রুতি দিতে হতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। কোনো বিশেষ রঙের প্রতি আকর্ষণবোধ করতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। ব্যয় বাড়তে পারে। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বাড়তে পারে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ, সাংগঠনিক কাজে সুফল পাবেন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। অসুস্থ পিতার আরোগ্য লাভ হতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। পেশাগত দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। সামাজিক অবস্থান প্রশ্নবিদ্ধ হতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। শারীরিক অসুস্থতাকে অবহেলা না করে চিকিত্সা নিন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। কর্মপরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে কোনো ঝুঁকিপূর্ণ কাজ করা থেকে বিরত থাকুন।  শরীর ভালো যাবে না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। মন ভালো থাকবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে।