তা র কা ব চ ন

আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ১৯:২০

চলচ্চিত্র অঙ্গনের অবস্থা যে আগের মতো নেই, সেটা তো কমবেশি সবারই জানা। ২০০৬ সালে আমি যখন অভিনয় শুরু করি, তখনও প্রতি ঈদে ১০ থেকে ১২টি সিনেমা মুক্তি পেত। এরপর কমতে কমতে সংখ্যা দাঁড়িয়েছে সাত থেকে আটটি। আর এখন তো দুই থেকে তিনটির বেশি সিনেমা মুক্তি ছবি দিতেই অনেকের ঘাম ঝরে। এত গেল সিনেমার কথা। শিল্পীদের মধ্যে আগের আন্তরিকতা চোখে পড়ে না। সবাই সবার দোষ খোঁজে। কে কী করল, না করল তা নিয়েই দিনভর আলোচনা-সমালোচনা চলে। অথচ কেউ এটা বুঝতে চায় না, একে অন্যের দোষ খোঁজার কোনো মানে নেই। বরং নিজের কাজের ভুল-ত্রুটি খুঁজে তা শুধরে নিলেই ভালো কিছু হবে। চলচ্চিত্র শিল্পের উন্নতির জন্য সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে যেতে হবে।

 

 

সিনেমা ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা প্রসঙ্গে

চিত্রনায়িকা নিপূণ