সিসিমপুর

আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ১৯:২০

 

হালুম, ইকরি, টুকটুকি, শিকু। ছোটদের কাছে খুব প্রিয় কিছু চরিত্র। রয়েল বেঙ্গল টাইগার হালুম ভালোবাসে মাছ খেতে। মাথায় দুই বেণী, হাতে চুড়ি পরা মিশুক মেয়ে টুকটুকি বই পড়তে পছন্দ করে। ছোট্ট বন্ধু ইকরি মিকরি খুবই ভাবুক। আর, শিকু হলো খুবই যুক্তিবাদী ও বিজ্ঞানপ্রেমী এক শিয়াল। হালুম, টুকটুকি, ইকরি, শিকু আর তাদের মজার মজার বন্ধুরা সব থাকে সিসিমপুরে। আনন্দ-ফুর্তি, হাসি-গান আর নানারকম খেলার মজার আয়োজন ‘সিসিমপুর’। শিক্ষা ও বিনোদনধর্মী এ অনুষ্ঠানটি সপ্তাহে ছয়দিন প্রচারিত হচ্ছে মাছরাঙা টেলিভিশনে। প্রতি শুক্রবার সকাল ৯টায় প্রচারিত হচ্ছে সিসিমপুরের নতুন পর্ব।