নিয়োগ বিজ্ঞপ্তি

আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ২১:৪৪

নিয়োগ বিজ্ঞপ্তি: সিরাজগঞ্জ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত মওলানা ভাসানী কলেজে সিরাজগঞ্জের জন্য সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক সৃষ্ট পদে ১। ল্যাব সহকারী (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি), ২। ল্যাব সহকারী-২য় পদ  (রসায়ন) পদে একজন করে লোক নিয়োগ করা হবে। (১) নং ল্যাব সহকারী পদে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়সহ বিজ্ঞান বিভাগে এসএসসি/সমমান ২য় বিভাগ। ল্যাব সহকারী ২য় পদে রসায়ন বিজ্ঞান বিভাগে এসএসসি/সমমান ২য় বিভাগ। সকল পদে যোগ্যতাসম্পন্ন আগ্রহী প্রার্থীগণকে ৫০০/- টাকার ব্যাংক ড্রাফট সোনালী ব্যাংক কোর্ট ভবন শাখা, সিরাজগঞ্জের অনুকূলে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে। অধ্যক্ষ, মওলানা ভাসানী কলেজ, মুজিব সড়ক, সিরাজগঞ্জ। সিকে-১৪৭১