কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
আগাম জাতের ফুলকপি চাষ করে লাভবান হচ্ছেন উপজেলার চাষিরা। কৃষক শাহীন মিয়া জানান, এ বছর ৪০ শতাংশ জমিতে আগাম লিডার জাতের ফুলকপির চাষ করেছি। বাজারে এখন যে দাম রয়েছে তাতে ৭০-৭৫ হাজার টাকা লাভ হবে। লোহাজুড়ি ব্লকের উপসহকারী মিজানুর রহমান জানান, আমরা মাঠ পর্যায়ে সর্বক্ষণ চারটি প্রযুক্তিসহ সার, কীটনাশক প্রয়োগের ব্যাপারে চাষিদের পরামর্শ দিচ্ছি। উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুকশেদুল হক জানান, চাষিরা আগাম জাতের ফুলকপি চাষ করে বেশ লাভবান হচ্ছেন। আগাম কপিতে ঝুঁকি থাকলেও কৃষি বিভাগের পরামর্শে সফলতা পাচ্ছেন তারা।
