হাতিয়ায় ছয় দিন ধরে বিদ্যুত্ সরবরাহ বন্ধ

আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ২১:৫১

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা

হাতিয়ায় গত ছয় দিন (শুক্রবার থেকে) ধরে বিদ্যুত্ সরবরাহ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন গ্রাহকরা। যান্ত্রিক ত্রুটির কারণে এই সমস্যা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। স্থানীয় বিদ্যুত্ অফিস সূত্রে জানা যায়, ৫০০ কেভির চারটি জেনারেটর ইঞ্জিন পরপর নষ্ট হওয়ার পর সর্বশেষ গত শুক্রবার এক মেগাওয়াটের ইঞ্জিনটিও বিকল হয়ে পড়ে। ফলে সর্বত্র বিদ্যুত্ সরবরাহ বন্ধ হয়ে যায়। এ ব্যাপারে উপবিভাগীয় প্রকৌশলী ও আবাসিক প্রকৌশলী মো. মশিউর রহমান জানান, ইঞ্জিন মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বিদ্যুত্ চালু করতে আরো ১০/১৫ দিন সময় লাগতে পারে।