‘ইক্বরার’ আয়োজনে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ৮ ফেব্রুয়ারি ঢাকায়। আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এর ১৯তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২০১৯ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হবে। প্রতি বছরের ন্যায় এবারও বিশ্বের স্বনামধন্য ক্বারিগণ এবং বিভিন্ন দেশের আমন্ত্রিত মেহমানগণ, বাংলাদেশের অতিথিবৃন্দ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ আরো অনেকে সম্মেলনে অংশগ্রহণ করবেন।
