ফরিদপুর (পাবনা) সংবাদদাতা
ফরিদপুর উপজেলা সদর থেকে বৃলাহিড়িবাড়ী ইউনিয়ন পরিষদ হয়ে ভাঙ্গুড়া উপজেলা সদর পর্যন্ত সড়কটি সাম্প্রতিক বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বছর বন্যায় এ সড়কটির বেশকিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও সংস্কার না হওয়ায় এ বছর আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফরিদপুর উপজেলা প্রকৌশলী মো. বাকিবিল্লাহ জানান, সড়কটির বেশি ক্ষতি হয়েছে দেওভোগ গ্রামের পশ্চিম পাশে ক্যানেল থাকার কারণে। বর্ষার সময় প্যালাসাইটিং দিয়ে এখানে রক্ষার চেষ্টা করা হয়েছে। বিষয়টি এলজিইডির প্রধান কার্যালয়ে জানানো হয়েছে। সেখান থেকে একটি সার্ভে টিম এসে সার্ভে করে গিয়ে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেবে।
