কমছে না আলুর দাম

আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ২১:৫১

তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা

তারাগঞ্জে আলুর দাম কমছেই না। মানা হচ্ছে না সরকারি নির্দেশিকা। এতে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। আলু বিক্রেতা মনিরুল ইসলাম জানান, স্থানীয় হিমাগার থেকে আমরা প্রতি কেজি আলু ৩৮-৪০ টাকা দরে কিনছি। এখন সেই আলু ৩৫ টাকা দরে বিক্রি করলে ক্ষতি হয়ে যাবে। উপজেলা কৃষি অফিসার উর্মি তাবাসসুম বলেন, উপজেলায় এ বছর আলুর ভালো ফলন হয়েছে। এমতাবস্থায় আলুর দাম বাড়ার কোনো কারণ দেখছি না। উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম জানান, যারা বেশি দামে আলু বিক্রি করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।