স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার ধুনট উপজেলায় মীম আকতার (১২) নামের চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রী গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মীম আকতার উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আনারপুর-কচুগাড়ি গ্রামের মোকতার হোসেনের মেয়ে এবং কালেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) গাজীউর রহমান বলেন, মায়ের বকুনিতে অভিমান করে মেয়েটি আত্মহত্যা করেছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর লাশ তার পরিবারকে দেওয়া হয়েছে।
