গণতান্ত্রিক দল হিসেবে উপনির্বাচনে অংশ নিয়েছে বিএনপি .....................বিএনপি নেতা দুলু

আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ২১:৫৩

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ-১ (কাজীপুর-সদর আংশিক) আসনের উপনির্বাচনে বিএনপির নির্বাচনি পরিচালনা কমিটির সমন্বয়ক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি গণতান্ত্রিক দল হিসেবে উপনির্বাচনে অংশ নিয়েছে। বুধবার দুপুরে সিরাজগঞ্জের নলকায় জিকেএস মিলনায়তনে নির্বাচনি পরিচালনা কমিটির সভায় তিনি একথা বলেন। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সাইদুর রহমান বাচ্চু, বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট রবিউল হাসান প্রমুখ।