কিশোরগঞ্জে নকল ওষুধের কারখানা সিলগালা

আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ২১:৫৩

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ বিসিক শিল্পনগরীতে ইউনানি ল্যাবরেটরিজ নামের ওষুধ কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট অর্ণব দত্ত এ অভিযান চালান। এ সময় বিপুল পরিমাণ নকল ওষুধ উদ্ধারের পর তিনি কারখানাটি সিলগালা করে দেন। অভিযান চালানোর সময় কারখানার মালিক উপস্থিত ছিলেন না। 

কিশোরগঞ্জ ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক মো. নূরুল আলম জানান, এই কারখানায় প্রস্তুতকৃত নকল ওষুধ ঠাকুরগাঁও, ঝিনাইদহ, পিরোজপুরসহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হতো।