মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা
মধুখালী পৌরসভার নির্বাচনি তপশিল ঘোষণা করা হয়েছে। তপশিল অনুযায়ী নির্বাচন আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। মঙ্গলবার রাতে নির্বাচন কমিশনের আদেশক্রমে নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে নিম্নবর্ণিত সময়সূচি ঘোষণা করেছেন। প্রজ্ঞাপন অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৭ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৩ নভেম্বর এবং ভোটগ্রহণ ১০ ডিসেম্বর। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মধুখালী পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও মধুখালী উপজেলা নির্বাচন অফিসার মো. আজিজুল ইসলামের মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন ফরিদপুরের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসার মো. এনামুল হক।
