পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা
পাকুন্দিয়ায় বাল্যবিবাহের দায়ে বরের মা নাসিমা খাতুন ওরফে বেগমকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এ জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম লুত্ফর রহমান। এর আগে সোমবার দুপুরে উপজেলার কুড়তলা গ্রামের নাসিমা খাতুন ওরফে বেগম ও কুদ্দুস দম্পতির ছেলে কাশেম ওরফে রাজিবের সঙ্গে পোড়াবাড়িয়া গ্রামের এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ সম্পন্ন হয়। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম লুত্ফুর রহমান বর ও কনের বাড়িতে কয়েক দফা অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে বরের মাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
