ক্যাপশন নিউজ

আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ২২:০৫

স্যামসাং ব্র্যান্ডের টিভি আকর্ষণীয় মূল্যছাড় ও অফারে কেনা যাবে ই-কমার্সভিত্তিক দেশীয় মার্কেটপ্লেস ইভ্যালি ডটকম ডট বিডি থেকে। এ লক্ষ্যে মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে ইভ্যালি কার্যালয়ে ইভ্যালির চেয়ারম্যান শামিমা নাসরিন ও ফেয়ার ইলেকট্রনিকসের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) মেজবাহ উদ্দিন চুক্তিপত্রে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন

 

০০০

সিটি ব্যাংক সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০১০ সাল থেকে বিশেষ সেবা দিয়ে আসার পর নতুন আঙ্গিকে সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস লাউঞ্জটি উদ্বোধন করেছে। বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মানের এই লাউঞ্জ উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড কোম্পানির সেক্রেটারি মো. নাজমুস সাদাত সেলিম

 

০০০

 

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের জীবননগর শাখার অধীনে দর্শনা উপশাখা গতকাল বুধবার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. আলী আজগার। ব্যাংকের যশোর জোনপ্রধান মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মনসুর বাবু এবং কেরু অ্যান্ড কোং বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবু সাইদ